প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৯:৫৪ এ.এম
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত অনুষ্ঠিত।।

অমিত চক্রবর্তী- নালিতাবাড়ী।।
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ০৬ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বাঙলা বর্ণ পরিচয়ের জনক তথা সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র -শিরোনামে একুশে পাঠচক্রের ৬১ তম আসরে শিক্ষক সজল কর্মকার এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজ এর প্রভাষক স্বপ্না চক্রবর্তী- প্রবন্ধ পাঠ করেন চন্দ্রিকা দ্যুতি। উপস্থাপনা করেন শিক্ষক-আবৃত্তিকার অরুপ দেবনাথ।পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রবীর পাল- হাফিজুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহাদত তালুকদার- শিক্ষক মনি গাঙ্গুলি সাংবাদিক অমিত চক্রবর্তী- ইউসুফ জামিল- একুশে দ্যুতি প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন অরুপ দেবনাথ- একুশে দ্যুতি প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২