নুর মোহাম্মাদ,
গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি মো:হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এস এম রোকুনুজ্জামান'র সঞ্চালনা সভায় আরো বক্তব্য দেন যুবনেতা তামজিদ চৌধুরী, হাফেজ মো: সায়েদ, জেলা ছাত্রনেতা সোহাইল হান্নান, বান্দরবান জেলা যুব সভাপতি মো: আবদুল মালেক, যুবনেতা মো: মিজান, শ্রমিক নেতা মো: রুবেল।
সভায় দৌলতদিয়া ফেরি ঘাটে বাস দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা প্রকাশসহ ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
শেষে '৭১ '২৪ এর সকল শহিদসহ দেশমাতৃকার জন্য আত্মদানকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮