দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। এতে বাংলাদেশ থেকে ১১টি পোশাক ও ফ্যাশন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় ইপিবির আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতায় স্থাপন করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন।
বৃহস্পতিবার এক্সপোর উদ্বোধনের পর বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন ও সৌদি ব্যবসায়ী প্রতিনিধি ওসামা কোউকানদি যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন।
বাংলাদেশ প্যাভিলিয়নে তৈরি পোশাক ও ফ্যাশন পণ্য প্রদর্শনের পাশাপাশি ইপিবির পৃথক বুথে দেশের ঐতিহ্য, উৎপাদন সক্ষমতা ও রপ্তানিযোগ্য পণ্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের এক্সপোয় ৫৫০টির বেশি বুথ রয়েছে। বিশ্বের ২৫টির বেশি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতার অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের নতুন ক্রেতার সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে। প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮