প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৩:২৬ পি.এম
জুলাই সনদের আইনিভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবী নিয়ে নেজামে ইসলাম পার্টির বিক্ষোভ

কক্সবাজার অফিস:
জুলাই সনদের আইনিভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পৌরসভা চত্বরে অনুষ্ঠিত জেলা আমীর মাওলানা আ. হ. ম. নুরুল কবির হিলালীর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই সনদের আইনিভিত্তি প্রদান।
আওয়ামী দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ, জুলাই ও শাপলাসহ সকল গণহত্যায় দায়ী এবং দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নেয়ার জোর দাবি জানান।
জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় বিক্ষোভে সমাবেশে মুখ্য বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। স্বাগত বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী।
এসময় আরও বক্তব্য রাখেন, মাওলানা মনজুরে ইলাহী, রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এড. ঈসা মাহমুদ হাসেমী, কক্সবাজার পৌর সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী, জেলা ইসলামী যুবসমাজ নেতা মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, রামু উপজেলা দায়িত্বশীল মাওলানা আব্দুল করিম, খেলাফত মজলিসে নেতা মাওলানা হাফেজ ওমর ফারুক, জেলা ইসলামী ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল আলম, ছাত্রনেতা ইমরান ফয়জী, বুরহান উদ্দিন প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২