প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৯:৪৮ পি.এম
জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেইমানী করলে আল্লাহ ক্ষমা করবে না: ইয়াসিন আলী

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী বলেছেন আমরা জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেঈমানী করতে পারবো না। জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেঈমানী করলে আল্লাহ সহ্য করবে না।এ দেশ ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে রক্ষা করতে শত শত জুলাই যোদ্ধা জীবন দিয়েছেন। তাদের চোখে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সফল হতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। তিনি আজ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শাহাদাত হোসেন সেলিম এর সমর্থনে মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন এবার অনেক তরুণ আছে যারা এখনো ভোট দিতে পারেনি তাদেরকে বলব দেশ বাঁচানোর স্বার্থে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এক আওয়ামী লীগ গেছে এখন আরেক আওয়ামী লীগ ওৎ পেতে আছে ক্ষমতা যাওয়ার জন্য। একাত্তরের পরাজিত শক্তিরা আমাদের মা বোনকে নিয়ে যে মন্তব্য করেছে তা আমার মুখে আসবেনা। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাই আগামী ১২ তারিখ ফজরের নামাজ পড়ে সবাই ভোটকেন্দ্রে যাবেন। ভোট গণনার ফলাফল ছাড়া কেউ ঘরে ফিরবেন না।রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমরান হোসেনের সভাপতিত্বে ও ফরহাদ হোসেন নিশানএর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্ব্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম, কেন্দ্রীয় সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজিব, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন সহ প্রমূখ নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২