মাকসুদুল হোসেন তুষার,
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের অংশ হিসেবে রূপগঞ্জে এক অভূতপূর্ব ও বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। স্বৈরাচার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই দিনে পুরো রূপগঞ্জ এলাকা উৎসবমুখর জনসমুদ্রে পরিণত হয়।
বিকেল ৪টায় ভুলতা ইউনিয়ন বিএনপি কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে সমবেত হতে শুরু করেন। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন এবং জুলাই অভ্যুত্থানের শহীদের স্মরণে নানা প্লাকার্ড শোভা পায়।
এই ঐতিহাসিক ও বর্ণাঢ্য বিজয় র্যালির পুরো সময় জুড়ে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় জনগণের আস্থার প্রতীক মুস্তাফিজুর রহমান দীপু ভূইয়া, এমপি।
খোলা ট্রাকে দাঁড়িয়ে তিনি দুই হাত নেড়ে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের অভিবাদন জানান। দীপু ভূইয়ার এই প্রাণবন্ত উপস্থিতি পুরো মিছিলে এক অভূতপূর্ব উদ্দীপনা ও রূপগঞ্জ বিএনপির সুদৃঢ় ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
ভুলতা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান দীপু ভূইয়া এমপি জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এই বিশাল বিজয় র্যালি রূপগঞ্জের রাজনৈতিক অঙ্গনে দলের শক্তি ও জনসমর্থনের এক শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, শরীফ আহম্মেদ টুটুল, মাহাবুবুর রহমান, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, এড. গোলজার হোসেন, দেওয়ান সালাউদ্দিন আহমেদ, মোশারফ হোসেন প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮