কাজল খান, স্টাফ রিপোর্টার,
মাদারীপুরে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত আজ সকাল ১০ টার সময় মাদারীপুর জেলা প্রশাসক জনাব মিজ্ মর্জিনা আক্তার এর সভাপতিত্বে জুলাই আন্দোলনের নিহতদের পরিবার ও আহতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জাহান্দার আলী মিয়া এমপি।
এসময় জেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতার পুরস্কার তুলেদেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব জাহান্দার আলী মিয়া এমপি বলেন বাংলাদেশের মানুষ ২৪ এর জালাই - আগস্টে দলমত নির্বিশেষে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন, আমার নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন এই দেশে আর স্বৈরশাসক প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই আসুন আমরা সাবই মিলে সুন্দর একটা দেশ গড়ি,
তিনি আরো বলেন আমার সংসদীয় আসনে দুর্নীতি, থানায় দালালী, মামলা বানিজ্য চলবে না। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন ৫ আগস্টের পরে যে সকল মামলা হয়েছে সেই মামলাগুলো সঠিক তদন্ত করে দ্রুত চার্জশিট দেওয়ার অনুরোধ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান হাবিব সকলের উদ্দেশ্যে বলেন আপনারা বলেন পুলিশ আসামি গ্রেফতার করে না আমি বলতে চাই আপনাদের ছায়া থেকে তাদের বের করুন এবং থানায় কোনো তদবির করতে আসবেন না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি, জামাত, এনসিপির স্থানীয় নেতৃবৃন্দরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮