প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৪, ১২:৩০ পি.এম
জামালপুরে হারানো মোবাইল ফোন পেয়ে খুশি ভুক্তভোগীরা।।

যেকোনো জায়গায় মোবাইল চুরি বা হারিয়ে গেলে তা উদ্ধারে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন।
সোমবার-২২ এপ্রিল-বিকেলে জামালপুরের সরিষাবাড়ী থানায় এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন-পুলিশের আইসিটি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলের অবস্থান নিশ্চিত হয় তা উদ্ধার করেন।হারানোর মাত্রই জিডি বা অভিযোগ দায়ের করলে পুলিশ মোবাইল ফোন উদ্ধার সহ তথ্য ও প্রযুক্তিরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে পুলিশ মানুষের পাশে থাকবে বলে মন্তব্য করেন।
এসময় চলতি মাসে চুরি ও হারিয়ে যাওয়া ৯ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। এর আগেও প্রায় ৪০ টি মোবাইল ফোন উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ।
এসময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান সহ পুলিশ সদস্য ও মোবাইল ফোনের মালিকরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২