প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৮:৫৮ এ.এম
জামালপুরে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক সমাবেশ।।

চরাঞ্চলের অনাবাদি পতিত জমিতে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক সমাবেশ করেছে কৃষি বিভাগ।
আজ মঙ্গলবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসের
আয়োজনে কুমারপাড়া এলাকায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে চিনাবাদাম প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতর বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ।
এতে আরো বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহসহ আরো অনেকেই।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২