দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জামায়াতসহ ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচিকে ‘লং ড্রাইভ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, কর্মসূচিটি সত্যিই জনকল্যাণমুখী হলে ঢাকা থেকে রংপুর পর্যন্ত পায়ে হেঁটে লংমার্চ করা যেত।
শুক্রবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পরোক্ষভাবে নাছীর উদ্দীন পাটোয়ারীর প্রসঙ্গ টেনে রাশেদ খান অভিযোগ করেন, জামায়াত জোটের এক নেতা আওয়ামী লীগের মালিকানাধীন একটি প্রাডো গাড়িতে চড়ে লংমার্চে অংশ নিচ্ছেন এবং সমাবেশে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।
তিনি বলেন, “লংমার্চকে লং ড্রাইভে পরিণত করে রংপুরে আসবেন, তা আমরা প্রত্যাশা করি না।”
পরে রাশেদ খান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা নিয়ে কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং বার্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় রোগী ও স্বজনদের সঙ্গেও কথা বলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮