
সাদ্দাম আলী
নীলফামারী থেকে।।
নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
আজ সকাল সাড়ে ৯টায় শহরের ডিসির মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলাপ্রশাসক পঙ্কজ ঘোষ ও পুলিশ সুপার মো. গোলাম সবুর শ্রদ্ধা জানান।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন, সরকারি বিভিন্ন দপ্তর সমূহসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

























