মোঃ সাগর ইসলাম,
যুব উন্নয়ন স্বেচ্ছাসেবামূলক সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেয়েছেন
অরাজনৈতিক পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: মোজাহেদুর ইসলাম ইমন।
আজ রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের আয়োজনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। এতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক।
সমাজসেবা যুব কল্যাণ পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কর্মকাণ্ডে অনন্য ভূমিকার জন্য মো: মোজাহেদুর ইসলাম ইমনকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ যুব হিসেবে এই সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় পরিবেশ সংরক্ষণবৃক্ষরোপণ শিক্ষা বিস্তার মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে—ব্যাপকহারে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা সৃষ্টি গণ-পাঠাগারের মাধ্যমে জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণ সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় তরুণদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা।
ইমনের এই অর্জনে উচ্ছ্বসিত সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো:মোজাহেদুর ইসলাম ইমন বলেন এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা সততা ও দায়বদ্ধতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে। এই অর্জন অক্সিজেনএর প্রতিটি সদস্য স্বেচ্ছাসেবী ও সহযোগীদের সম্মিলিত পরিশ্রমেরই স্বীকৃতি।
তিনি আরও বলেন তরুণদের সৃজনশীলতা উদ্যোগ ও মানবিক মূল্যবোধকে সঠিক উপায়ে কাজে লাগাতে পারলে পরিবেশ সংরক্ষণ শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নে টেকসই পরিবর্তন আনা সম্ভব। ব্যক্তিগত এই অর্জনকে বৃহত্তর সামাজিক দায়বদ্ধতায় রূপান্তর করে আগামীতেও প্রকৃতি ও মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮