
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নিয়োগ নিয়ে সরকারের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বুধবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাইমা রহমানকে বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো চাকরি দেয়নি। এমনকি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনেও তার কোনো পদায়ন হয়নি।
মাহদী আমিন জানান, জাইমা রহমান সরাসরি জাতিসংঘের সদরদপ্তরে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেয়েছেন। জাতিসংঘের নিজস্ব নিয়ম ও নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করেই হিউম্যান রিসোর্সেস টিম এ নিয়োগ সম্পন্ন করেছে।
তিনি আরও বলেন, জাইমা রহমান পি-৩ পর্যায়ের পদে নিয়োগ পেয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতেই প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এ নিয়োগ হয়েছে বলে জানান তিনি।
মাহদী আমিনের দাবি, এ নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং জাতিসংঘই এর যাবতীয় আর্থিক সুবিধা বহন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে যে অপপ্রচার চলছে, তা বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮