মো. আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,
শরীয়তপুরের জাজিরা পৌরসভার নবনির্মিত পৌরভবনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফলক উন্মোচন ও দোয়া মোনাজাতের মাধ্যমে ভবনের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, "নবনির্মিত এই আধুনিক পৌরভবন উদ্বোধনের মাধ্যমে জাজিরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। এখান থেকে নাগরিকরা এখন আরও দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পাবেন। এলাকার সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং উন্নয়নমূলক কার্যক্রমের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার প্রশাসক মো. আল ইমরান, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশীদ শিকদার, সাধারণ সম্পাদক মাহাবুব আলম টিটু আকন, জাজিরা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং জাজিরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মাহামুদ শাহীন, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আকন, জাজিরা পৌরসভা বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কে এম কামরুজ্জামান মিলন, জাজিরা উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন, জাজিরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দবির বেপারী, সাবেক জাজিরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রনি মুন্সি, জাজিরা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু আলেম ফকির, জাজিরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান সরদার, জাজিরা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম মারুফ, জাজিরা উপজেলা মহিলা দলের আহবায়ক বেগম রুমা হামিদ, জাজিরা পৌরসভা মহিলা দলের আহবায়ক নাসরিন সুলতানা রুবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮