চট্টগ্রাম ব্যুরো,
চট্টগ্রাম নগরের সাম্প্রতিক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এর অংশ হিসেবে শনিবার চট্টগ্রাম-৯ আসনের ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের টেকপাড়া ও কোতোয়ালি মোড় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
সহায়তা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চউকের সচিব মাহবুবউল করিম এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
কর্মসূচিতে চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চউক ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে।
তিনি বলেন, এর আগে সন্দ্বীপ, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, হাটহাজারী, মোহরা, ইপিজেড ও হালিশহরসহ বিভিন্ন এলাকায় একই ধরনের সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮