প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৩, ৯:৩৪ এ.এম
জলঢাকায় পাট চাষিদের প্রশিক্ষণ।।
মশিয়ার রহমান
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারী জলঢাকায় সোনালী আশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ এই স্লোগান নিয়ে পাট চাষিদের প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে ইউএনও ময়নুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা তৈবুর রহমান উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, উপজেলা উপ সহকারী পাট কর্মকর্তা প্রিতম কুমার সরকার প্রমূখ। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক আওতাধীন অনুষ্ঠানে উপজেলার ৭৫ জন কৃষান কিষাণির মধ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় পাট চাষিদের উন্নত পাট উৎপাদন, সংরক্ষণ ও বেশি দাম পাওয়ার উপর বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এবং বলা হয় পলিথিন পরিহার করে পাটের তৈরী পন্য ব্যাবহার করতে এতে পরিবেশর ভারসাম্য রক্ষা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২