আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আল-আজরাক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় যুদ্ধবিমান রাখার সুরক্ষিত আশ্রয়স্থল (ফাইটার জেট শেল্টার) এবং বিমান পার্কিং এলাকা লক্ষ্যবস্তু করা হয়। তাদের দাবি, এ হামলায় অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি বিমান উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আইআরজিসির এ দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি। এছাড়া এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা জর্ডান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একই বিবৃতিতে আইআরজিসি জর্ডানের সামরিক বাহিনীর প্রতি মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। তারা মার্কিন সেনাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে।
আইআরজিসির দাবিগুলোর বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু বলা সম্ভব নয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮