নিউজ ডেস্ক,
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন A N M Ehsanul Haque Milon। সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।
এর আগে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণের লক্ষ্যে বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮