ফারহান ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি,
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ব্যাটারিচালিত একটি ভ্যান থেকে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ের পাকা সড়কে বিজিবির একটি বিশেষ টহলদল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি করে দুই কার্টুন নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের মধ্যে একেএল ওয়ান ব্র্যান্ডের ১০০ মিলিলিটার পরিমাণের মোট ৭৬৮ বোতল রয়েছে।
উদ্ধার করা সিরাপের বিষয়ে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফারহান ইসলাম
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮