ইবি প্রতিনিধি।।
জন্ডিসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আকলিমা আক্তার আঁখি নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার -২৪ ডিসেম্বর- বিকাল ৫টায় রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ -সোমবার- সকাল ৯টায় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত আকলিমা আক্তার আঁখি রংপুর জেলার কাউনিয়া উপজেলার সদ্রাতালু গ্রামের আইয়ুব আলীর কন্যা। পরিবারের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট তিনি। গতবছর তার এক ভাইও দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।
তার পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার -১৫ ডিসেম্বর- জ্বরে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে ফিরে যান আঁখি। বাড়ি ফেরার পর তাকে কাউনিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসায় জ্বর না কমলে পরে তাকে রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে যান তার পরিবার। এর দুইদিন পরও অবস্থার কোনো উন্নতি না হলে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল তার মৃত্যু হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮