চঞ্চল,
পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে প্রিয় নেতা ‘দুলু ভাই’-এর বিশেষ নির্দেশনায় লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রির ‘জনতার বাজার’ কার্যক্রম শুরু করেছে স্থানীয় বিএনপি।
বৃহস্পতিবার সকাল থেকে বড়বাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাজারদর যখন সাধারণ মানুষের নাগালের বাইরে, তখন দুলু ভাই-এর এই জনকল্যাণমূলক উদ্যোগ নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
বর্তমানে খোলা বাজারে গরুর মাংস ৮০০-৮৫০ টাকা কেজি বিক্রি হলেও এই স্টলে তা পাওয়া যাচ্ছে মাত্র ৬৫০ টাকায়। এছাড়া দুধ প্রতি লিটার ৫০ টাকা, ডিম ৩০ টাকা হালি, জ্যান্ত মুরগি ১৫০ টাকা এবং কাটা ব্রয়লার ২২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। বাজারের তুলনায় প্রায় অর্ধেক দামে এসব পণ্য পেয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
বড়বাড়ী ইউনিয়নের বাসিন্দা হযরত আলী ও আলী আকবর জানান, বাজারে যেখানে দুধের লিটার ৮০-১০০ টাকা, সেখানে ৫০ টাকায় পাওয়া আমাদের মতো গরিব মানুষের জন্য বড় পাওনা।
মহেন্দ্রনগর ও পঞ্চগ্রাম থেকে আসা ক্রেতারাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, প্রতিটি ইউনিয়নে দুলু ভাই-এর মতো এমন মানবিক নেতৃত্ব থাকলে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে যেত।
বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা জাফরান বলেন, “আমাদের অভিভাবক আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশে এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই কার্যক্রম চালু করেছি। পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।”
ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আতাউর রহমান জানান, প্রতিটি পণ্য টাটকা ও ভেজালমুক্ত কি না তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক দলগুলোর এমন জনসেবামূলক কর্মকাণ্ড দেশের রাজনীতিতে এক ইতিবাচক বার্তা দিচ্ছে। জনগণের ‘দুলু ভাই’-এর এই সময়োপযোগী নির্দেশনা এখন লালমনিরহাটের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮