চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো সন্ত্রাসী আস্তানা গড়ে তুলতে বা অপরাধীদের আশ্রয় নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম।
২৫ নভেম্বর বুধবার, সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে ডিআইজি জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূলসহ বিভিন্ন এলাকা এবং পুলিশ ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় তিনি এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে তিনি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিআইজি এলাকার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম ও যৌথ টহল জোরদার করা হয়েছে।
পরিদর্শনের সময় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮