
পুলিশ মারফতে জানাগেছে,১৮-মার্চ-সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টোর সজিবসহ অন্যান্য পুলিশ অফিসারদের সমন্বয়ে একদল পুলিশ পৌর-শহরের হবিব নগর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ ৭০ হাজার টাকা বাজার মূল্যের ৩৪৫ বস্তা ভারতীয় চিনি ভর্তি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত চোরাকারবারি সিলেটের কানাইঘাট উপজেলার মছুগ্রাম গ্রামের মাহমুদ মিয়ার পু্ত্র ফয়সাল মিয়া-৩০-ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন গৌরারগোপ গ্রামের জাহাঙ্গীর আলমের পু্ত্র আবদুল্লাহ আল মামুন -২০-।
ভারতীয় চিনিসহ গ্রেফতারকৃত দুইজনকে মঙ্গলবার-১৯ মার্চ-সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে বলে জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলাম নিশ্চিত করেছন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮