বিনোদন ডেস্ক,
বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে হ্যালোইন উৎসব। এর আমেজ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। এবার একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে হ্যালোইন উদযাপন করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
ছেলে আইজানকে নিয়ে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান এই অভিনেত্রী। মা-ছেলের আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বিভিন্ন উৎসব ও বিশেষ আয়োজনেও ছেলেকে নিয়ে অংশ নিতে দেখা যায় তাকে।
রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে হ্যালোইন উদযাপনের কয়েকটি ছবি প্রকাশ করেন শাবনূর। ছবিতে দেখা যায়, ছেলে আইজানকে পাশে নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। মা ও ছেলের দুজনের পরনেই ছিল একই নকশার পোশাক, যাতে ফুটে উঠেছে কমলা রঙের কুমড়ার নকশা।
ছবির পেছনের সাজসজ্জাতেও ছিল হ্যালোইনের আমেজ। সেখানে দেখা গেছে কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন আলো এবং ‘হ্যাপি হ্যালোইন’ লেখা নানা আয়োজন। ছবিগুলোর ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’।
ছবিগুলো প্রকাশের পর ভক্ত ও অনুরাগীরা নানা মন্তব্যের মাধ্যমে মা-ছেলের প্রতি ভালোবাসা জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরও ছেলে আইজানকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নিয়েছিলেন শাবনূর। সেবার মা-ছেলেকে ভূতের সাজে উৎসব উদযাপন করতে দেখা যায়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮