তাইয়্যেবা জাহান, জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮–২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত সোমবার (১৬ মার্চ) বিকেলে বাসার ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ব্যক্তিগত জীবন থেকে জানা যায়, তিনি সম্প্রতি তার স্নাতক সম্পন্ন করেছিলেন। তার স্বামী মো. রাশিদুল ইসলাম পেশায় একজন ভেটেরিনারি চিকিৎসক এবং তাদের দুটি সন্তান রয়েছে, একটি ছেলে ও একটি মেয়ে।
রিজুর এমন অকাল মৃত্যুতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, “আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮