রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি কলেজের হেল্প ডেস্কে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলা শাখা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজ ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন অভিযোগ করেন, একাদশ শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার সময় প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সদস্যরা অতর্কিত হামলা চালায়। এতে আবরারুল হক, সাইদুল ইসলাম শান্ত, বিল্লাল মিয়া ও সিফাত আহত হন। তিনি বলেন, এটি পূর্বপরিকল্পিত হামলা এবং এর মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট করার অপচেষ্টা হয়েছে।
ছাত্রশিবির নেতারা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কলেজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখার সাইনুল হাসান শান্ত, মো. শাহিন আকন্দ, মো. শুভ সরকার, আরাফাত হোসেন আরিফ, আজারুল ইসলাম নাহিদ প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮