প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৫, ২:৪৬ পি.এম
ছাএলীগ নেতাকে ছাড়াতে ছাএদল নেতার শুলি ব্যবসায়ী নি’হত

আল আমিন,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতা হোসেন শোভনকে ছিনিয়ে নেওয়া নিয়ে ছাত্রদল নেতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামুন (৩৮) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনাটি রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইছাপুরা এলাকায় ঘটে।
জানা গেছে, ছাত্রলীগ নেতা শোভনকে একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এসময় ছাত্রদল নেতা তুষার মোল্লার নেতৃত্বে একদল লোক শোভনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে গুলির ঘটনা ঘটে এবং ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা দাবি করেছেন, মামুন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি একজন স্থানীয় ব্যবসায়ী ছিলেন। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২