আল আমিন প্রধান ,
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে মৎস্য শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে নিষিদ্ধ চায়না চাই, মশারি ও কারেন্ট জালসহ হাতেনাতে ৮ জন জেলেকে আটক করা হয়েছে।
আজ ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ সফল অভিযান পরিচালনা করে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানাধীন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও অবৈধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশ দল নদীতে সাড়াশি অভিযান চালায়।
অভিযানকালে নদী থেকে অবৈধ মৎস্য শিকাররত অবস্থায় মোট ৮ জন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তল্লাশি চালিয়ে জব্দ করা হয়:
৩২০ মিটার অবৈধ চায়না চাই জাল
৮০ মিটার মশারি জাল
৪০০ মিটার কারেন্ট জাল
আটককৃত ব্যক্তিরা হলেন:
১. মো. আব্দুল হাকিম (৫৫)
২. মো. বাবুল বেপারী (৫০)
৩. আব্দুল করিম (২৮)
৪. অলি উল্ল্যাহ (৩৫)
৫. সানজিদ (১৯)
৬. যোগল সরকার (৫৮)
৭. মো. জাহাঙ্গীর (৬০)
৮. কাজী জসিম (৫৪)
এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত/২০১৩)’-এর ৫(১)/৫(২)(খ) ধারায় পৃথক পৃথকভাবে নিয়মিত ৮টি মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেঘনা নদীর অমূল্য মৎস্য সম্পদ, মা ইলিশ রক্ষা এবং নদীকে অবৈধ জালের হাত থেকে পুরোপুরি মুক্ত করতে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮