আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরভদ্রাসন উপজেলা শাঁখার উদ্যোগে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬শে সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতিত্বে করেন চরভদ্রাসন থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সোলায়মান এবং অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন চরভদ্রাসন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওঃ আতিকুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ও ফরিদপুর অঞ্চল সহকারী পরিচালক এস.এম. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার, ও সেক্রেটারি আসাদুল্লাহ ফিল্কু, চরভদ্রাসন উপজেলা থানা আমির মাওঃ মজিবুর রহমান।
এছাড়া আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন চরভদ্রাসন উপজেলা বায়তুলমাল সেক্রেটারি, এবং মাওঃ মহাব্বত হোসেন চরভদ্রাসন উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি, মুজাহিদ, বিল্লাল হোসেন, মঞ্জু ফকির, সাইফুল, মামুনুর রশিদ, এছাড়া অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও পাওনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দাবি জানান তারা।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন এবং ন্যায্য পাওনা নিশ্চিত করা প্রয়োজন। শ্রমিকদের প্রতি দায়িত্বশীল আচরণ ও তাদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সমাবেশে ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করা হয়— “তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পাওনা পরিশোধ করো।”
সমাবেশ থেকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮