
আহম্মেদ আল ইভান স্টাফ রিপোর্টার
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস চরভদ্রাসন এর আয়োজনে ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশি আউশ ধান ও ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বুধবার -৯ এপ্রিল- সকাল ১১টায় উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন
থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান,
সহকারী কমিশনার -ভূমি- নিশাত ফারাবি,
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোহা: শাখাওয়াত হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিলকমল সন্ন্যাসী, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব মামুন অর রশিদ, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন ও প্রণোদনা গ্রহণকারী কৃষকরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, প্রতিজন কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ১ কেজি পাট বীজ, ৫ কেজি এমওপি, ৫ কেজি ডিএপি সার প্রদান করা হচ্ছে।
এই কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮