আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওঃ সরোয়ার হোসেন তাঁর নির্বাচনী এলাকা চরভদ্রাসনে
৪ নং গাজিরটেক ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি কর্মী-সমর্থকদের নিয়ে বাজার, গ্রাম ও মহল্লায় বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মার্কার ভোট প্রার্থনা করেন। গণসংযোগ কালে তিনি সাধারণ মানুষের খোঁজ খবর নেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান- সহ নানা ইস্যুতে দলীয় অঙ্গীকার তুলে ধরেন। এ সময় তিনি বলেন, “জনগণই আমাদের শক্তি। জনগণের ভোটের মাধ্যমেই দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। ”গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীর হাতে হাত মিলিয়ে সমর্থন জানান এবং তাঁর পক্ষে কাজ করার আশ্বাস দেন।
"গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওঃ মজিবুর রহমান, সেক্রেটারি কাউসার খান, ওলামা বিভাগের সভাপতি মাওঃ আতিকুর রহমান ও চরভদ্রাসন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি
সেক সোলায়মান ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। গণসংযোগ শেষে প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে সহযোগিতার আহ্বান জানান এবং নির্বাচনে বিজয়ী হলে জনগণের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
"এছাড়া গণসংযোগ পরবর্তীতে এক সাধারণ সভার আয়োজন করা হয়। চরভাদ্রাসনের জাকিরার সুরা নামক বাজারে। এতে স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন। তাঁরা আরও বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জামায়াতে ইসলামী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের এমপি প্রার্থী জামায়াত ইসলামের জামায়াতের দাঁড়িপাল্লার কান্ডারী মাওঃ সরোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামের যুব ক্রীড়া বিষয়ক সেক্রেটারি ফরিদুল হুদা,
সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওঃ মজিবুর রহমান, সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম জোরদার, স্থানীয় জনসাধারণের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। সভা থেকে সংগঠনের নেতা কর্মীদেরকে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেক্রেটারি কাউসার খান, ওলামা বিভাগের সভাপতি মাওঃ আতিকুর রহমান ও চরভদ্রাসন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি সেক সোলায়মান, মাওঃ মহাব্বতও অন্যান্য নেতৃবৃন্দ। সভায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় এবং সর্বশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮