আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের বিশেষ অভিযানে সাত পিচ কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটে চরভদ্রাসন বাজারে লালমিয়া বেডিং নামক দোকানের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভাঙ্গা উপজেলার চান্দ্রা বাজার এলাকার মৃত সামছু সরদারের ছেলে রিপন সরদার (৩২) ও মৃত অনিল মালোর ছেলে মনু মালো (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলীর দিক নির্দেশনায় এসআই মো. গোলাম হোসেন এর নেতৃত্বে এএসআই মহিউদ্দিন বুলেটসহ পুলিশের একটি দল উক্ত অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। পরে রিপনের কাছ থেকে পাঁচ পিস এবং মনুর কাছ থেকে দুই পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য দুই হাজার ১০০ টাকা।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়াও “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত আছে প্রমাণিত হলে সে যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮