আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১শে জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, অপরাধ দমন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, বর্জ্য অপসারণ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ- সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম এবং চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এস.আই এনামুল হক। এছাড়া আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান খান (ভারপ্রাপ্ত), ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ গোলাম মোর্তুজা, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও কমিটির সদস্যরা।
উক্ত সভায় বক্তব্য দেন গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, শিক্ষক মোঃ জাহিদ হোসেন, চরভদ্রাসন বণিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্ল্যা, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, লিয়াকত আলী লাভলু ও "সাংবাদিক আহাম্মেদ আল- (ইভান) প্রমুখ।
সভায় উপস্থিত সদস্যরা উপজেলার সদর বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, বাজার ব্যবস্থাপনা এবং বর্জ্য অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলায় ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ ও অপরাধ মুক্ত সমাজ গঠন ও (মাদক) নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করা হয়।
উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮