মোঃ এন.রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি,
চন্দনাইশ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৮জন নিয়মিত মামলার আসামী এবং মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টিকালে ১জন আসামী সহ মোট ৯ জন আসামী গ্রেপ্তার।
গত মঙ্গলবার (১০শে নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে আজ বুধবার (১১ই নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত উক্ত থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম এর নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন বিভিন্ন নিয়মিত মামলার আসামি এবং ১ জন মাদক সেবন করে জনমনে বিঘ্ন সৃষ্টির দায়ে গ্রেপ্তার।
গ্রেপ্তারকৃতরা হলেন: সিরাজুল ইসলাম (৫৩), পূর্ব চন্দনাইশ, নুরুল আমিন (৩৮), ধোপাছড়ি ইউনিয়ন, ইসপাতুল ইসলাম আকিব প্রকাশ আলভি (২০), দোহাজারী পৌরসভা,মো. আরাফাত ইসলাম (২০), দোহাজারী পৌরসভা, আরাফাতুল ইসলাম জিসান (২২), সাতবাড়িয়া ইউনিয়ন,
শাহরিয়া হোসেন মিজবা (২০), সাতবাড়িয়া ইউনিয়ন,মো. তারিকুল নেওয়াজ (২২), সাতবাড়িয়া ইউনিয়ন ও নাইমুল ইসলাম (২০), দোহাজারী পৌরসভা।
এরা সবাই চন্দনাইশ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলা নং-০৮/২৫ এবং বিস্ফোরক আইনের মামলা নং-০৪/২৪ এর আসামি।
এছাড়া মাদকদ্রব্য আইনে মো. ইলিয়াস (৩০), হাশিমপুর, চন্দনাইশকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১শত টাকা অর্থদন্ড ও ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮