চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা চন্দনাইশ উপজেলা পরিদর্শনে আসেন।
এ সময় চন্দনাইশ উপজেলায় বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকার ভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটোরিয়ামে গত সোমবার ৮ ই ডিসেম্বর সকালে বিভিন্ন দপ্তরের উপকার ভোগীদের ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন। এ সময় তিনি চন্দনাইশ উপজেলায় বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকার ভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
পরে উপজেলা পরিষদের নব-নির্মিত ভবন উদ্বোধন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮