তৌফিক আলম চৌধুরী,
চন্দনাইশ উপজেলার বরকলের ১ নম্বর ওয়ার্ডে তরুণ প্রজন্মের উদ্যোগে একটি বিশেষ মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সমাজে মাদকের জোগান ও অপব্যবহার রোধে তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আবুল বশর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন জনাব আব্দুর রশিদ খান।
মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পেশা ও স্তরের মানুষ অংশ নেন। সমাবেশে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন:
মোহাম্মদ ফারুক খান, আব্দুর শুকুর, আকবর আলী, মোহাম্মদ জামাল, শাহাজাদা খান, আজগর আলী খান, রকিব খান, আব্দুর রহিম, বেলাল হোসেন, এবং মুনিক।
তরুণ প্রতিনিধি ও অন্যান্যদের মধ্যে: মোহাম্মদ মুবিন, সাকিব, নেজাম, তামিম হাসান খান, সাইদ, মুফরাদ, মোহাম্মদ নিয়াজ, রমজান আলী খান, শাওন, জিদানসহ এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সহিংসতা ও মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮