তৌফিক আলম চৌধুরী,
চন্দনাইশ-আনোয়ারা অঞ্চলে রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছেন 'এ বি ট্রেডিং'-এর স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ রফিক। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ রুবি সিমেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়।
সম্প্রতি রুবি সিমেন্টের রিজিওনাল ম্যানেজার এস. তৌসিফ আহমেদের তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানে হাজী মোহাম্মদ রফিককে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুবি সিমেন্টের এরিয়া ম্যানেজার উত্তম দত্ত, সেলস অফিসার মোহাম্মদ মারুফ, ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুর রহমান, ম্যানেজার জাবেদুল ইসলাম এবং হাজী কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোটরসাইকেল উপহার ও সম্মাননা প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে এ বি ট্রেডিং-এর স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ রফিক বলেন, "এই সম্মাননা ও উপহার পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এই অর্জন একা আমার নয়; এটি আমাদের পুরো টিম এবং সম্মানিত গ্রাহকদের ভালোবাসা ও আস্থার ফল।"
পণ্য সেবার মান নিয়ে তিনি আরও বলেন, আমরা সকলেই জানি মানে ও গুণে রুবি সিমেন্ট দেশের সেরা"এ বি ট্রেডিং-এ রুবি সিমেন্টের চারটি ক্যাটাগরির পণ্যই পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকে। ফলে আমরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্যটি সরবরাহ করতে পারি।
রুবি সিমেন্টের সঙ্গে আমাদের সম্পর্ক মূলতঃ বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা একসঙ্গে এগিয়ে যাব এবং গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করব। এই সুন্দর সম্মাননার জন্য রুবি সিমেন্ট কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮