তৌফিক আলম চৌধুরী,
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সামাজিক সংগঠন ‘মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ’ এবং ‘চট্টগ্রাম মানবিক ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদ’-এর যৌথ প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ৭ আগস্ট (শুক্রবার) বিকেলে মধ্যম হাশিমপুর মোজাহের পাড়াস্থ শাহেদ শাহ মার্কেটে ফিতা কেটে কার্যালয়টি উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ
‘চট্টগ্রাম মানবিক ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদ’-এর চেয়ারম্যান এবং সংগঠনের উপদেষ্টা মো. মনজুর মোর্শেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উদ্বোধক: চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।
প্রধান অতিথি: গাছবাড়িয়া খানহাট বাগদাদ প্রোসারী মার্টের স্বত্বাধিকারী ও সংগঠনের সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ও উপদেষ্টা: চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মো. আরাফাত হোসেন, উপদেষ্টা আলমগীর ইসলাম বইদী, আবুল কাশেম, ফোরকান চৌধুরী, মেজবাহ উদ্দিন, শাহাবুদ্দিন জাবেদ, ইমরান এবং আমজাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মামুনুল ইসলাম, পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন ফয়সাল, প্রতিষ্ঠাতা মো. ফয়সাল, সভাপতি কাজী রিমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরাম, মো. মিজানুর রহমান (মোস্তাক), জাকের হোসেন ফারুকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা প্রদান ও সংগঠনের অঙ্গীকার
কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ২ জন দুস্থ মহিলার কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং ২ জন অসহায় শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য জানান, স্বেচ্ছায় রক্তদান, হুইল চেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, ক্যানসার আক্রান্ত রোগীদের আর্থিক অনুদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছেন তারা। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮