তৌফিক আলম চৌধুরী,
খামারির দোরগোড়ায় প্রাণীসেবা পৌঁছে দিতে দেশব্যাপী ব্রাকের "মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ২০২৬ কার্যক্রম শুরু" হয়।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
২২ এপ্রিল বুধবার চন্দনাইশ উপজেলা'র কাঞ্চননাবাদ চা-বাগান এলাকায় বিভিন্ন গবাদিপশু মালিক ও খামারীদের চিকিৎসা পরামর্শ , ভিটামিন ও ঔষধ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাক রিলিজিয়ন সেলস মেনেজার ডাঃ নিবেদিতা মল্লিক , ভেটেরিনারি সার্জন
ডাঃ মেরিনা ঘোষ, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আশিক বিল্লাহ, ব্রাক প্রশিক্ষণ সহায়ক মিশন দে প্রমুখ।
এসময় তারা বলেন, বাংলাদেশের গবাদিপ্রাণির জাত উন্নয়ন এবং দুধ-মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৭ সাল থেকে কাজ করছে। এটি মূলত হিমায়িত সিমেন উৎপাদন, বিপণন এবং মাঠপর্যায়ে কৃত্রিম প্রজনন সেবা প্রদানের মাধ্যমে খামারিদের উন্নতজাতের গরু ও ছাগল পালনে সহায়তা করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮