তৌফিক আলম চৌধুরী,
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী নিদাগের পাড়ায় বাসভবন শুভ উদ্বোধন ও আকিকা অনুষ্ঠান উপলক্ষে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। ২৮ অক্টোবর মঙ্গলবার এক আধ্যাত্মিক ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জনাব মোহাম্মদ আলীর নতুন বাসভবন শুভ উদ্বোধন এবং মোহাম্মদ তাসফিন জান্নাত তারিফা ও মোহাম্মদ তাহসিন-এর আকিকা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের হযরত শাহ সুফি আলী রেজা কানু শাহ (রঃ)-এর বংশধর হযরত শাহসুফি পীর মাওলানা তোফায়েল আহমেদ মিয়া (রঃ)-এর একনিষ্ঠ রুহানি সন্তান, চন্দনাইশ কানাইমাদারী নিবাসী জনাব মোহাম্মদ আলীর নতুন বাসভবনে আয়োজিত ছেমা মাহফিলে ছদরে মজলিস হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত, মুরশিদে বরহক আলহাজ্ব শাহজাদা মোহাম্মদ কামাল উদ্দিন শাহ (মা.জি.আ.)। ভান্ডারী গান পরিবেশন করে জনপ্রিয় সংগীতশিল্পী আহমদ নূর আমিরী। একই সাথে মোছাঃ তাসফিন জান্নাত তারিফা ও মোহাম্মদ তাহসিন-এর আকিকা এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় মুরিদান, ভক্তবৃন্দ, আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়ার মাধ্যমে দেশ, জাতি এবং সংশ্লিষ্ট পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮