চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল এবং বরমা ইউনিয়ন থেকে একই দিনে ২টি দুধরাজ সাপ উদ্ধার করেছে চট্টগ্রামের সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকারী প্রিয় বৈদ্য।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার, সকালে স্থানীয় এলাকাবাসী'র কাছ থেকে তথ্য পেয়ে বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বসতবাড়ী থেকে এবং বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ড মুরগীর ফার্ম থেকে সাপগুলো উদ্ধার করেন।
সাপ উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসী তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের মনে যে আতংক রয়েছে তা অনেকটা কেটে যায়।
সাপ উদ্ধারকর্মী প্রিয় বৈদ্য বলে,
এখন সব দিকে সাপের আনাগোনা বেশি থাকবে তাই সবাইকে সতর্ক থাকতে হবে, সে আরো বলে কোন সাপ দেখলে তাকে পর্যবেক্ষণে রেখে সাপ উদ্ধার কর্মীর সাথে যোগাযোগ করবেন এবং সাপ না মেরে, রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
সাপ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।
উদ্ধার করার পর বিকালে জনশূন্য খোলা মাঠে সাপ দুটি অবমুক্ত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮