তৌফিক আলম চৌধুরী,
বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সামাজিক উন্নয়ন সংস্থা 'আশা' (ASA)-র উদ্যোগে চন্দনাইশ মৌলভীবাজার শাখার সদস্যদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সংস্থার সভাপতি মোঃ আরিফুল হক চৌধুরী'র বিশেষ নির্দেশনায় গত ২৯ তারিখ এ সহায়তা প্রদান কর্মসূচি শুরু হয়।
প্রতিষ্ঠানটির চন্দনাইশ উপজেলার মৌলভীবাজার শাখায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে বন্যাকবলিত এলাকার প্রায় ২৫০০ জন সকল সদস্যের প্রত্যেকের হাতে ১,০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা মেটাতে এবং তাদের পুনর্বাসনে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সংস্থাটির চট্টগ্রাম অঞ্চলের জেলা ব্যবস্থাপক ওয়ালিউর রহমান, মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক রাখাল পাল এবং সহকারী শাখা ব্যবস্থাপক কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে উপস্থিত থেকে জেলা ব্যবস্থাপক ওয়ালিউর রহমান বলেন, "আশা সবসময় যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সাম্প্রতিক বন্যায় এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সামান্য আর্থিক অনুদান তাদের সাময়িক কষ্ট লাঘবে কিছুটা হলেও সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।"
অনুদান পেয়ে মৌলভীবাজার শাখার উপকারভোগী সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে 'আশা' কর্তৃপক্ষের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮