মো: নেয়াজুর রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় রান্না ঘরের চুলা থেকে অ-গ্নি-কা-ণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই। চন্দনাইশ ফায়ার সার্ভিসের টিমের ও এলাকাবাসীর সহায়তায় আগুণ নিয়ন্ত্রণে আসে।
জানা যায় গত সোমবার ১৭ ই নভেম্বর বিকালে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে অগ্নিকাণ্ডে অন্তত ৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে বাড়ীর মালিকের কাছে জানতে চাইলে তিনি জানান অসাবধানতার কারণে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূএপাট হয় বলে তিনি প্রাথমিক ভাবে ধারণা করেন।এতে অন্ততপক্ষে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান।
তিনি আরো জানান আগুন নিভাতে প্রাথমিক ভাবে চেষ্টা করে পরে চন্দনাইশ উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিটে খবর দেয়। খবর পেয়ে চন্দনাইশ উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট এসে এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তুু ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন তাদের থাকার কোন জায়গা নাই,খোলা আকাশের নিচে থাকতে হবে। এ ব্যাপারে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮