ইসমাইল ইমন চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লুর নেতৃত্বে চট্টগ্রাম–৯ সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের সমর্থনে সনাতনী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নির্বাচনী প্রচারণার শেষ দিনে র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক লালদীঘির ময়দানে এসে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন রুবেল দাশ, টিটু মহাজন, রাজু দাশ, ঝুলন বিশ্বাস, টিংকু দে, স্বপন বিশ্বাস, অরুপ দাশ, চন্দন দাশ, লিটু কর্মকার, প্রশান্ত বিশ্বাস, কাজল দাস, রক্ষিত চৌধুরী, অন্তর গোস্বামী, প্রান্ত বসাক, অধর সেন, ছোটন সেন, রাহুল ধর, পরাগ বৈরাগী, লিপি দে, অজন্তা বিশ্বাস, ঝর্ণা দাশ, লিলি দাশ, রত্না বিশ্বাস, অনন্যা রানী দাশ, বেবি দাশ, ঝুনু রানী দাশ, পম্পি দাশ, টুনটুনি রানী সেনসহ সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮