প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৫:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৮:২৬ পি.এম
চট্টগ্রাম ১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশ

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম ১৪ চন্দনাইশ -আংশিক- সাতকানিয়া আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সর্বস্তরের দায়িত্বশীল ব্যানারে -শনিবার- বিকাল ৩ ঘটিকার সময় দোহাজারী পৌরসভাস্হ সাঙ্গু কনভেনশন হলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির জনাব আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম অঞ্চল এর টিম সদস্য জনাব জাফর সাদেক,এই সময় বক্তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৬ বছরের দুর্নীতি,গুম,খুন,লুটপাট হাসিনার তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনারের নামে যুদ্ধ অপরাধ মামলায় দেলোয়ার হোসেন সাঈদী সহ অসংখ্য বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীদের উদ্দেশ্য প্রণীত পরিকল্পিতভাবে ফাঁসি,হত্যাকাণ্ড,গুম,খুন,মিথ্যা মামলার আসামি করে ভারতের দালালি দিল্লিকে খুশি করা, ইসলাম প্রচারে বাধা,মিলাদ মাহফিল বন্ধ করে দেওয়া অসংখ্য অপরাধের চিত্র তুলে ধরে আগামীতে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্য থাকার আহ্বান জানান, আগামী জাতীয় নির্বাচনে চন্দনাইশ সাতকানিয়া- আংশিক- চট্টগ্রাম ১৪ আসনের প্রার্থী ঘোষণার ব্যাপারে সর্বস্তরের মতামতের ভিত্তিতে প্রার্থী ঘোষণা করেন। আগামীতে চন্দনাইশ সাতকানিয়ার জনগণকে নিয়ে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।সেই সাথে স্বনামধন্য চক্ষু চিকিৎসক পরিছন্ন রাজনীতিবীদ,সমাজ সেবক, মানবিক ডাঃ শাহাদাত হোসেন ভাইকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২