নিউজ ডেস্ক,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে ওমর ফারুক।
সোমবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। একই সঙ্গে ওই আসনের ব্যালট ও প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির জসীম উদ্দিন আহমেদ, যিনি ৭৬,৪৯৩ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৭৫,৪৬৭ ভোট; দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল এক হাজারেরও কম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮