প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৪, ৮:৪৬ এ.এম
চট্টগ্রাম হাটাজারী গণপিটুনিতে নিহত একজন।।

শংকর কান্তি দাশ
চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামে হাটাজারীতে চুরি করতে গিয়ে গগণপিটুনিতে নিহত হয়েছে একজন।
২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৌরসদরের নুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাহাত পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের বদু চৌধুরী বাড়ির শরাফাত উল্লাহ টিপুর ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে নুর মসজিদের পশ্চিম পাশে মাওলানা হাবিবুল্লাহর বাড়িতে চুরি করতে যায় ওই যুবক। এ সময় আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে চোর-চোর বলে চিৎকার দে। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, গণপিটুনির শিকার একজনকে সকালে জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-মনিরুজ্জামান জানান, গণপিটুনিতে নিহত রাহাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২