
শংকর কান্তি দাশ
প্রতিনিধি চট্টগ্রাম।।
সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকায় অনুমতি ব্যতীত পুকুর খনন ও বানিজ্যিক উদ্দেশ্যে ট্রাকে করে মাটি পরিবহন করে ধুলা বালি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে
নেছার আহমদ নামে একজনকে ৫০,০০০-পঞ্চাশ হাজার টাকা-জারিমানা করা হয়। নেছার আহমদ হলেন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশার চেয়ারম্যান বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে।
মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে।

























