ইসমাইল ইমন চট্টগ্রাম:
চট্টগ্রাম মহনগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭,চট্টগ্রাম
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মায়ানমার হতে সমুদ্র পথে বাল্কহেড যোগে চট্টগ্রাম মহানগরীর দিকে মাদক বহন করে আসছে। উক্ত সংবাদ পেয়ে র্যাব-৭ এর ০১ চৌকষ আভিযানিক দল বাল্কহেড এর পিছু নেয়। এক পর্যায়ে ব্লাকহেড হতে কতিপয় ব্যক্তি ১৫নং ঘাটে নোঙ্গর করে পালানোর চেষ্টাকালে ১২ মার্চ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০:২০ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের সামনে কর্ণফুলী নদীর পাড় হতে অভিযুক্ত ১। মোঃ ইমরান (২১), পিতা-আলী জোহার, সাং-পূর্ব বাকলিয়া, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ আনিস(২৯), পিতা-মোঃ আব্দুল মান্নান প্রকাশ বাচন মিয়া, সাং-পূর্ব গহিরা, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ মনির হোসেন(৪৫), পিতা-মৃত কানু মিয়া, সাং-ভাঙ্গারা, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, ৪। মোঃ আলী(৪৭), পিতা- মৃত আব্দুর রহমান, সাং-করুশকুল, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ রুবেল(২৭) পিতা- মাহে আলম, সাং-চর কলাকুপা থানা-রামগতি, জেলা- লক্ষীপুর’কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উক্ত বোটে তল্লাশী চালিয়ে অভিযুক্তদের স্বীকরোক্তি মূলে বাল্কহেড এর ইঞ্জিন রুম ০২ টি প্লাস্টিকের ড্রামে রক্ষিত ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮