দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিজি-১৩৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম সানোয়ারা বেগম (৫৫)। তিনি চট্টগ্রামের বাসিন্দা।
জানা গেছে, জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সানোয়ারা বেগম। তার শারীরিক অবস্থার অবনতি হলে যাত্রীটির চিকিৎসার জন্য ফ্লাইটটি ওমানের মাসকাট বিমানবন্দরের দিকে ঘুরিয়ে নেওয়া হয়।
পরে মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণের পর চিকিৎসকেরা পরীক্ষা করে সানোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নিহত যাত্রীর মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ওমানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮